বগুড়ায় জামায়াত নেতা আটক

আটকবগুড়া শহরতলির গোদারপাড়ায় একটি কলেজ থেকে মুকুল হোসেন (৩৪) নামে এক জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার (১৫ মার্চ) রাতে গোপন বৈঠক করার প্রস্তুতি নেওয়ার সময় তাকে ধরা হয় বলে জানা গেছে।
সদর থানার ওসি এমদাদ হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, ১৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মুকুল হোসেন বুধবার রাতে গোদারপাড়ায় জাহিদুর রহমান মহিলা কলেজে কয়েকজনকে নিয়ে গোপন বৈঠক করার প্রস্তুতি নিচ্ছিলেন। গোপনে খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়। বাকিরা আগেই সটকে পড়ে। 
পুলিশ সূত্র জানিয়েছে, রাত সোয়া ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মুকুলকে সদর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। তবে এখনও কোনও মামলা হয়নি।
এদিকে জাহিদুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমানের দাবি, অনলাইন দৈনিক সংক্রান্ত বিষয়ে পুলিশ মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে মুকুলকে কলেজের বাইরে থেকে ধরে নিয়ে যায় পুলিশ।
জানা গেছে, বগুড়া শহরতলির গোদারপাড়া এলাকার বাসিন্দা ইসমাইল হোসেনের ছেলে মুকুল হোসেন আগে জামায়াতের রাজনীতি করতেন। তিনি দারুল হুদা ক্যাডেট মাদ্রাসার পরিচালকের দায়িত্বে আছেন।
/জেএইচ/