সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ভোরে পুলিশ মাদকসেবীদের আস্তানায় অভিযান চালায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে বোমা ছুঁড়লে এক এসআইসহ ৬ পুলিশ সদস্য আহত হয়। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছোঁড়ে। পরে ঘটনাস্থল থেকে কুখ্যাত মাদকসেবী ফকির আহমেদকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে ফেনীর সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। আর আহত পুলিশ সদস্যদের সোনাগাজী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।’
তিনি আরও বলেন, ‘ঘটনাস্থল থেকে ৮শ’ পিস ইয়াবা, সাত কেজি গাজা এবং ৯শ’ গ্রাম হেরোইন ও বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।’
/এসএনএইচ/