জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া জানান, সকালে কাওরাইদ এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক তরুণী। এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি পরেছিলেন নীল কামিজ ও ধূসর প্যান্ট।
এদিকে টঙ্গী রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, ভোরে কোনও এক সময়ে একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে এক যুবকের মৃত্যু হয়। তার পরনে ছিল কালো গেঞ্জি ও চেক লুঙ্গি। তবে নিহতের পরিচয় জানা যায়নি।
/জেএইচ/