মানিকগঞ্জে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ৯৭ হাজার টাকার জাল নোটসহ ২৩ জনকে আটক করেছে পুলিশ। রবিবার (২ এপ্রিল) সকালে তাদের আটক করা হয়। নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করে জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান এ তথ্য জানিয়েছেন।
মাহফুজুর রহমান জানান, সদর, সাটুরিয়া, সিঙ্গাইর ও ঘিওর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮৯০ গ্রাম গাঁজা, ১২ পিস ইয়াবা, ৪ গ্রাম হেরোইন, ৯৭টি একহাজার টাকার জাল নোটসহ ওই ২৩ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
/এমএ/