এরশাদ বলেন, ‘নকুল কুমার বিশ্বাস যে মানবমন্দির প্রতিষ্ঠা করেছে তা সবকিছুর ঊর্ধ্বে। ভালোবাসা সবকিছুর উর্ধ্বে, হিন্দু যা মুসলমানও তা। মানুষতো মানুষই। মানুষ মানুষের জন্য কাজ করবে, তবেইতো মহত্ত্ব অর্জন করবে।’
ভারতের সঙ্গে চুক্তির ব্যাপারে এরশাদ বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মিলে আমরা দেশ চালাচ্ছি। কি চুক্তি হবে সেটা চুক্তির পরে বিস্তারিত জানা যাবে। উনি এমন কিছু করবেন না যাতে আমাদের সম্মানহানি হয়, কারণ উনি বঙ্গবন্ধুর কন্যা।’
তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে তার দল জোট গঠন করে দলকে শক্তিশালী করছে।
এরশাদের সঙ্গে এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, সংখ্যালঘু বিষয়ক উপদেষ্টা সোমনাথ দে, মাদারীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারুক আহম্মেদ, সহকারী পুলিশ সুপার সুমন দেবসহ স্থানীয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
/এমপি/