রংপুরে সাজাপ্রাপ্ত ৩ শিবির নেতার আত্মসমর্পণ

আত্মসমর্পণকারী ৩ শিবির নেতা

রংপুরে বিস্ফোরক দ্রব্য আইনে ২০ বছর করে কারাদণ্ড পাওয়া তিন ছাত্রশিবির নেতা আদালতে আত্মসমর্পণ করেছে। মঙ্গলবার (৪ এপ্রিল) অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আবু জাফর মোহাম্মদ কামরুজ্জানের আদালতে তারা আত্মসমর্পণ করে। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আইনুন নাহার এ তথ্য নিশ্চিত করেছেন।

আত্মসমর্পণকারীরা হলো- নীলফামারী জেলার কিশোরগঞ্জের রবিউল ইসলাম, মেহেদি হাসান ও রংপুর সদরের জামেদুল ইসলাম।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালে কারমাইকেল কলেজ থেকে বেশ কিছু বিস্ফোরক উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই  মোখতারুল ইসলাম বাদী হয়ে এই তিনজনকে আসামি করে একটি মামলা করেন। মামলা হওয়ার পর আসামিরা গা ঢাকা দেয়। এরপর সাক্ষ্যগ্রহণ শেষে ২০১৫ সালের ১ ডিসেম্বর তিন আসামিকে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড দেন আদালত।

পিপি আইনুন নাহার জানান, তিন আসামি আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানো হয়।

/এমএ/