বেনাপোলে অস্ত্র ও গুলিসহ ‘চিহ্নিত সন্ত্রাসী’ আটক

আটক

বেনাপোল বন্দর থানার শিবনাথপুর বারপোতা এলাকা থেকে একটি নাইন এমএম পিস্তল ও এক রাউন্ড গুলিসহ আব্দুল্লাহ (২৫) নামে এক ‘চিহ্নিত সন্ত্রাসী’কে আটক করার কথা জানিয়েছে পুলিশ। শুক্রবার (৭ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে আব্দুল্লাহকে আটক করা হয়। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, টহলের সময় গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় আব্দুল্লাহকে আটক করেন এসআই সুজিত ও মতিয়ার রহমান। পরে আব্দুল্লাহর দেহ তল্লাশি করে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

ওসি অপূর্ব হাসান বলেন, ‘আব্দুল্লাহ বারপোতা গ্রামের মুনসুরের ছেলে। সে একজন চিহ্নিত সন্ত্রাসী। দীর্ঘদিন ধরে সে এক সন্ত্রাসী বাহিনীর প্রধানের বডিগার্ড হিসেবে কাজ করে আসছে।’

তিনি আরও জানান, আব্দুল্লাহর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। আগামীকাল (শনিবার) তাকে যশোর আদালতে পাঠানো হবে।

/এমএ/