বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ শহরের ৩ নম্বর মাছ ঘাট এলাকার বটতলায় চৈত্র সংক্রান্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শীতলক্ষ্যা প্রাণ ফিরে পাবে এ প্রত্যাশা জানিয়ে মেয়র আইভী বলেন, ‘আমি হতাশাবাদী মানুষ নই। আমি প্রবল আশাবাদী লোক। বিশ্বের বিভিন্ন দেশে নদীগুলো এখন যেমন আছে তেমন ছিল না। সেগুলোও আজকের শীতলক্ষ্যা থেকে অনেক খারাপ ছিল। তবে প্রধানমন্ত্রী তিনটি নদী বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নিয়ে কাজ শুরু করেছেন। অচিরেই বুড়িগঙ্গার পরে শীতলক্ষ্যা নদী নিয়ে কাজ শুরু হবে। শীতলক্ষ্যাও হারানো ঐতিহ্য ফিরে পাবে।’
নারায়ণগঞ্জবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে মেয়র আইভী বলেন, ‘সব ভালো কাজে নগরবাসীকে পাশে চাই। ভুল হলে সমালোচনা করবেন, ভুল ধরিয়ে দেবেন।’
এ সময় শীতলক্ষ্যা নদীর নৌকার মাঝি আলম সরকারকে উঠান থিয়েটারের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
চৈত্র সংক্রান্তি ও আলোর ভাষান ১৪২৩ আয়োজক কমিটির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবাণী শংকর রায়ের সভাপতিত্বে ও গানের দল গায়েনের সুরকার আহমেদ বাবলুর সঞ্চালনায় উদ্বোধক হিসেবে ছিলেন বিশিষ্ট নাট্য অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম, সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল প্রমুখ।
/এসএনএইচ/