সাতক্ষীরা তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তালা উপজেলার ভবানীপুর গ্রামে মৃত ফটিক মণ্ডলের ছেলে অভিরাম মণ্ডল (৪৫) সন্ধ্যায় চড়ক পুজোয় গাছে খেজুর ভাঙতে ওঠেন। এক পর্যায়ে তিনি গাছ থেকে পড়ে মারা যান।’
এদিকে মৃত্যুর খবর পেয়ে সাতক্ষীরা ১- তালা কলারোয়া আসনের এমপি অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ, ইউপি চেয়ারম্যান অধ্যাপক সুভাষ চন্দ্র সেনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা নিহতের বাড়িতে ছুটে যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
/এসএনএইচ/