চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের বহলাবাড়ি মোড়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত ও অপর একজন আহত হয়েছেন। শুক্রবার (১৪ এপ্রিল) বিকালে এ ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারি এলাকার আজাদের ছেলে রাজু (২৮) ও কবিবরাজপাড়া এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে ডলার (২৫)। গুরুতর আহত শাহিন আলীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাতে ওসি হাবিবুল ইসলাম জানান, শিবগঞ্জের ছত্রাজিতপুর ইউনিয়নের বহলাবাড়ি মোড়ে দুই মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই রাজু মারা যান। অপর দুইজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে ডলার মারা যান। এদিকে, শাহিনের অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
/এমএ/