ফুলছড়িতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ

পিটিয়ে হত্যাগাইবান্ধার ফুলছড়ি উপজেলায় যৌতুকের দাবিতে স্বামী বাবুল মিয়ার বিরুদ্ধে স্ত্রী রুবি বেগমকে (২৮) গলাটিপে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। বাবলু ওই গ্রামের আলী আজমের ছেলে। রবিবার সন্ধ্যায় ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের মশামারী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত আটবছর আগে বাবলু মিয়ার সঙ্গে একই উপজেলার উদাখালী ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামের আব্দুর রহিমের মেয়ে রুবির বিয়ে হয়। গত ২ বছর ধরে যৌতুকের দাবিতে বাবলু মিয়া রুবি বেগমকে শারিরীকভাবে নির্যাতন করত। রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে রুবিকে স্বামী বাবলু মিয়া বেধরক পিটিয়ে আহত করে। পরে রুবিকে গলাটিপে হত্যা করে।

রুবি বেগমের বাবা আব্দুর রহিম অভিযোগ করে বলেন, ‘দীর্ঘদিন ধরে রুবির স্বামী যৌতুকের টাকা দাবি করে আসছিল। টাকা দিতে না পারায় রুবিকে তার স্বামী শারীরিক নির্যাতন শুরু করে। এরই ধারাবাহিকতায় রবিবার বিকেলে তাকে মারপিট করে এবং এক পর্যায়ে বিকেলে রুবির মৃত্যু হয়।’

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, ‘রুবি বেগমের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।’

/এসএনএইচ/