মৃন্ময় ও তার মা মলি রাণীর বাড়ি নাটোরের বাগাতিপাড়া উপজেলার গালিমপুর এলাকায়। গৃহিণী মলি রাণী এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়েছিলেন বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং ট্রেড থেকে। আর ছেলে মৃন্ময় কুমার কুন্ডু বাগাতিপাড়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বিল্ডিং মেইনটেনেন্স ট্রেডের এসএসসি পরীক্ষার্থী।
মলি রাণীর বাবার বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলার প্রসাদপুর গ্রামে। স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে পড়া অবস্থায় পিতা অসিত কুন্ডু তার বিয়ে দেন। বাগাতিপাড়া উপজেলার গালিমপুর গ্রামের মিষ্টি ব্যবসায়ী দেবব্রত কুমার ওরফে মিন্টুর সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর স্বামীর সংসারে এসে আবারও পড়ালেখা করবেন, এমন স্বপ্ন থাকলেও তা আর হয়নি। দুই সন্তানের লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকতে দিন ফুরোয় তার। একদিকে বড় ছেলে মৃন্ময় ও ছোট ছেলে পাপন কুন্ডুর দেখাশোনা, অন্যদিকে স্বামীর দোকানে মিষ্টি সরবরাহে সহযোগিতা। পারিবারিক জীবনের এত ব্যস্ততার মধ্যেও স্বামী ও সন্তানদের উৎসাহে আবার স্কুলে ভর্তি হন মলি রানী।
ফল প্রকাশের পর মলির স্বামী মিষ্টি ব্যবসায়ী দেবব্রত কুমার মিন্টু প্রতিক্রিয়ায় বলেন, ‘মলি ও মৃন্ময়ের এমন ফলে আমরা সবাই খুব খুশি। মলি যদি পড়া চালিয়ে যায়, তাহলে আমিই সবচেয়ে বেশি খুশি হবো।’
আরও পড়ুন-
এবারও চট্টগ্রাম বোর্ডে সেরা কলেজিয়েট স্কুল
/এসএমএ/টিআর/