জানা গেছে, রসুল মিয়া ওরফে চল্টু কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট (সেবকদাস) এলাকার হযরত আলীর ছেলে।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্ত এলাকার মেইন পিলার ৯১৫ নম্বরের ৫ নম্বর সাবপিলার এলাকা দিয়ে রসুল মিয়াসহ কয়েকজন গরু পারাপারকারী রাখাল ভারতে অনুপ্রবেশ করে। পরে জলপাইগুড়ি ফালাকাটা সেক্টরের ১০০-বিএসএফ ব্যাটালিয়নের দক্ষিণ চামটা ক্যাম্পের একটি টহল দল গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে ভারতে অনু্প্রবেশকারীরা সটকে পড়লেও বিএসএফের হাতে আটক হন রসুল মিয়া ওরফে চল্টু। তাকে বিএসএফ বেদম মারপিট করেছে এবং পায়ে গুলিবিদ্ধ হয়েছেন বলেও সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটায়িনের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় ইতোমধ্যে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।’
/এসএনএইচ/