চট্টগ্রামে যুবলীগ সমর্থককে কুপিয়ে হত্যা

চট্টগ্রামচট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকায় নিজ বাড়ির সামনেই এক যুবলীগ সমর্থককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাতের কোনও এক সময় তাকে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে সোমবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে।

জানা গেছে, নিহত যুবলীগ সমর্থকের নাম গোলাম মোস্তফা। তিনি জোরারগঞ্জ এলাকার করেরহাট ওলি নগর গ্রামের একটি মুরগির ফার্মে কাজ করতেন।

চট্টগ্রাম জেলা পুলিশের এএসপি (জোরারগঞ্জ সার্কেল) মাহবুবুর রহমান বলেন, গোলাম মোস্তফা নামে এক যুবলীগ সমর্থককে কে বা কারা কুপিয়ে হত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

/এসএনএইচ/