উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার ৯শ ৬৬ জন মুক্তিযোদ্ধা হিসাবে তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য অনলাইনে আবেদন করেছেন।
প্রথম দিনে ৭ সদস্যের যাচাই বাছাই কমিটি দুইশ জন আবেদনকারীর স্বাক্ষাৎকার নেন। এসময় কমিটির সদস্যরা আবেদনকারীদের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করেন এবং শনাক্তকারী মুক্তিযোদ্ধাদেরও সাক্ষাৎকার নেন।
প্রথম দিনের সাক্ষাৎকারে বেশ কয়েকজন আবেদনকারীই ভুয়া বলে শনাক্ত হয়েছে। যাচাই বাছাই কার্যক্রমে আবেদনকারী অনেক মুক্তিযোদ্ধাও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে অভিযোগ করেন, তালিকায় ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছেন অনেকেই। এসব ভুয়া আবেদনকারীদের বাদ দিযে স্বচ্ছতার সঙ্গে যাচাই বাছাই করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি দেওয়ার দাবি জানান তারা।
চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আবু হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যাচাই বাছায়ের প্রথম দিনে অনেক আবেদনকারীকে ভুয়া হিসাবে শনাক্ত করা হয়েছে। অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা আবার তাদেরকে মুক্তিযোদ্ধা হিসাবে শনাক্ত করতে এসে ঝামেলায় পড়েছেন।’
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল জাহান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আবেদন করা ৯শ ৬৬ জনের মধ্যে প্রতিদিন দুইশ জনের স্বাক্ষাৎকার নেওয়া হবে।’ তিনি জানান, ভুয়া মুক্তিযোদ্ধার পক্ষে কোনও মুক্তিযোদ্ধা সাফাই দিতে এলে তার ভাতা বন্ধের হুমকি দেওয়া হয়।
আরও পড়ুন-
‘ঘুষ না দেওয়ায়’ থানায় ধরে নিয়ে নির্যাতন, এএসআই ক্লোজড
সিলেটে মা, মেয়ে ও খালাকে ধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ১
দিনাজপুরে যাজক হত্যাচেষ্টা: দায় স্বীকার করে রাজীব গান্ধীর জবানবন্দি
উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আরও ১০ বছর সময় দিন: নাসিম
/টিআর/