জানা গেছে, আবু হেনা রনি সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের বিলদহর এলাকার আব্দুল লতিফের ছেলে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ২০১১ সালে নাট্যকলায় স্নাতোকত্তর পাশ করেন। রনি ভারতের সিরিয়াল জি-বাংলা চ্যানেলের কমেডি শো মীরাক্কেল-৬-এর চ্যাম্পিয়ন।
মামলার বাদী হাফিজুর রহমান সবুজ বলেন, আবু হেনা রনি দীর্ঘদিন থেকেই প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে নেতিবাচক মন্তব্য করে আসছিলেন। সম্প্রতি কক্সবাজারে প্রধানমন্ত্রীর সাগর জলে পা ভেজানো নিয়ে ব্যঙ্গ করে আবু হেনা রনি ফেসবুকে একটি স্ট্যাটাস দেন (তিনি পা ভেজালেন, আর ইনি গা ভেজালেন)। বিষয়টি ফেসবুকে ভাইরাল হয়ে যায়। পরে এ স্ট্যাটাস নিয়ে সমালোচনা শুরু হলে তিনি তা ফেসবুক ওয়াল থেকে সরিয়ে ফেলেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। এর বাইরেও তাঁর ব্যক্তিগত জীবন আছে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবনের বিশেষ মুহূর্তগুলোর ব্যঙ্গ বা কটুক্তি করায় তা সবার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। তাই আমি তার বিরুদ্ধে মামলা করে। আমি চাই, রনির উপর্যুক্ত শাস্তি হোক।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বলেন, ‘তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
/এসএনএইচ/