রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মো. নাহিদ হাসান জানান, হঠাৎ করেই ঝড়ের সঙ্গে প্রচণ্ড শিলাবৃষ্টিতে আধাঘণ্টায় উপজেলার হোসেনগাঁও ও নন্দুয়ার ইউনিয়নের কয়েক হাজার বিঘা বোরো ক্ষেত বিরানভূমিতে পরিণত হয়। ক্ষতিগ্রস্ত হয় গাছপালা ও আধাপাকা বাড়িঘর। অপরদিকে হরিপুর উপজেলার হরিপুর, আমগাঁও এবং গেদুরা ইউনিয়নে বিকালে ও সন্ধ্যায় দুই দফা শিলা বৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
/এমপি/