জানা গেছে, হৃদয় ঘোষ নড়াইল রেসিডেনশিয়াল মডেল স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। সোমবার রাতে ঝড় শুরু হলে হৃদয় তার মায়ের সঙ্গে বাড়ির আঙিনায় আম কুড়াতে বের হয়। এ সময় একটি নারকেল গাছ ভেঙে তার গায়ের ওপর পড়লে সে ঘটনাস্থলেই নিহত হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এটা অস্বাভাবিক মৃত্যু। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হবে।’
/এসএনএইচ/