সরকারের উন্নয়নচিত্র তুলে ধরে খালেদ মাহমুদ বলেন, ‘শেখ হাসিনার সাহসী পদক্ষেপ ও বলিষ্ঠ নেতৃত্বে দেশে জনগনের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর বাংলাদেশ খাদ্যে স্বয়ংসস্পূর্ণতা অর্জন, গরিব ও দুস্থদের মাঝে ভিজিডি, ভিজিএফ কার্ড বিতরণ, প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি ক্লিনিক তৈরি করে মানুষের স্বাস্থ্য সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়েছে। এখন আর মানুষকে না খেয়ে থাকতে হয় না।’
খালেদ মাহমুদ বলেন, ‘রাজশাহী মেডিক্যাল কলেজকে শেখ হাসিনা রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় করেছেন। উত্তরবঙ্গের ১৬টি জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর।’ আগামীতে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রগতি অব্যাহত রাখতে জনগণের প্রতি আহ্বান তিনি।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামানের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী এমপি, সাধারণ সম্পাদক আসদুজ্জামান আসাদ প্রমুখ।
/এমএনএইচ/