গাজীপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মাদক ব্যবসায়ী মাহমুদুল হাসান দিপু (মাঝে)

গাজীপুরে ৯ হাজার পিচ ইয়াবাসহ মাহমুদুল হাসান দিপু (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৯ মে) রাতে তাকে আটক করা হয়। গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মাহমুদুল হাসান দিপু গাজীপুর সিটি করপোরেশনের জয়দেবপুর থানার বড়কয়ের এলাকার শাহ আলম ওরফে ফখরু’র ছেলে। সে শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকায় তার নানাবাড়িতে থাকতো।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণখান এলাকার ধীরাশ্রমের ঢাকা বাইপাস সড়কের পাশে অভিযান চালিয়ে মাহমুদুল হাসান দিপুকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় মাদক ব্যবসায়ী জসিম, সাফি আক্তার, বাবুল হোসেন, মাসুম ও আবুল কাশেমকে আটক করা যায়নি।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওসি আমির হোসেন।

/এমএ/