গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবির বলেন, ‘মামলায় ১০ জনকে আসামি করা হয়েছে। বিষয়টির তদন্ত করে অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।’
পুলিশ সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা সাগর মোল্লার (১৬) সঙ্গে ছাত্র কেবিনেটের ক্রীড়া সম্পাদক জোবায়ের হোসেনের (১৪) বিরোধ চলে আসছিল। এ নিয়ে বিভিন্ন সময় একাধিকবার উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আহত জোবায়ের হোসেন অভিযোগ করেন, ‘মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড থেকে নিজ বাড়ি উত্তর বিজয়পুর রওনা হই। পরে গৌরনদী পাইলট হাইস্কুল মাঠে পৌঁছলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সাগর মোল্লার নেতৃত্বে ছাত্রলীগের ৮/১০ জন নেতাকর্মী আমার ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা আমাকে পাইপ দিয়ে মাথায় অঘাত করে রক্তাক্ত করে মৃতভেবে ফেলে চলে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে রাতেই গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।’
এ অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নেতা সাগর মোল্লা বলেন, ‘হামলার ঘটনায় আমার কিংবা আমার কোনও সমর্থক জড়িত নেই।’
/এসএনএইচ/