মাগুরায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে জামায়াত নেতার বাড়িতে অভিযান, আটক ৮

আটক হওয়া ৮ জন

মাগুরার শালিখা উপজেলায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে এক জামায়াত নেতার বাড়ি ঘেরাও করে অভিযান চালিয়েছে পুলিশ। এসময় জামায়াত নেতা ফরিদ আহমদসহ সাতজনকে আটক করা হয়। শুক্রবার (২ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আড়পাড়ায় এ অভিযান চালানো হয়। শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলো- বাচ্চু মিয়া, ওবায়দুর, আবুল বাসার, রবিউল, জাহিদুল, আনোয়ার হোসেন ও জাহাঙ্গীর।

উদ্ধার হওয়া জিহাদি বই

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে গোপন খবরের ভিত্তিতে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলামের নেতৃত্বে জামায়াত নেতা ফরিদ আহমদের বাড়িতে অভিযান চালানো হয়। এতে বিপুল পরিমাণ ইলেক্ট্রনিক ডিভাইস, জিহাদি বই, চার্জার, জাল টাকা তৈরির সরঞ্জামসহ আটজনকে আটক করা হয়।

/এমএ/