মাদক সেবন ও বিক্রির দায়ে বরিশালের গৌরনদী উপজেলায় তিন ব্যক্তিকে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩ জুন) দুপুরে উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা শরীফ আহম্মেদ এ আদালত পরিচালনা করেন। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার নলচিড়া গ্রামের স্বপন প্যাদা (৩৫), কটকস্থল গ্রামের মাদক সম্রাট মানিক মাঝির ছোটভাই মনির মাঝি (৩৬), দক্ষিণ বাউরগাতি গ্রামের দিদার খান (৩৫)।
ওসি ফিরোজ কবির জানান, দণ্ডপ্রাপ্ত তিনজনকে আজ (শনিবার) বিকালেই বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
/এমএ/