গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি। শনিবার (৩ জুন) বেলা ১১টার দিকে নগরীর চাষাঢ়ায় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট এবি সিদ্দিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সহ-সভাপতি রফিউর রাব্বি, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ন্যাপ নেতা অ্যাডভোকেট আওলাদ হোসেন।
সভায় বক্তারা অবিলম্বে গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান। তারা বলেন, বাড়িঘরে নিরবিচ্ছিন্নভাবে গ্যাস পাওয়া যায় না। এর ওপর মূল্যবৃদ্ধিতে গরিব ও মধ্যবিত্তদের নাভিশ্বাস উঠছে। সরকার গ্যাস নিয়ে গ্রাহকের সঙ্গে ব্যবসা করছে, যা মোটেই উচিত নয়।
/এমএ/