বরিশালে মাদ্রাসা শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

বরিশালস্বামী-স্ত্রী রাতের খাবার খেয়ে একসঙ্গে ঘুমিয়ে পড়েন।  শেষ রাতের দিকে স্ত্রী জেগে দেখেন, স্বামী তার পাশে নেই। খুঁজতে গিয়ে ঘরের পাশে একটি গাছের সঙ্গে স্বামীকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন। এসময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেন। শুক্রবার (২ জুন) রাতে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজগুরু গ্রামে এ ঘটনা ঘটেছে।
আত্মহত্যাকারী আব্দুল বারেক মোল্লা (৫৫) রাজগুরু গ্রামের দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন। তার স্ত্রী রোজিনা বেগম বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।
শনিবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠায়।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম জানান, পারিবারিক কলহের জেরে এ আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে।

/এনআই/ এপিএইচ/

আরও পড়ুন: আপন জুয়েলার্সের সাড়ে ১৩ মণ সোনা জব্দ হচ্ছে রবিবার