ফেনীর সোনাগাজী ও দাগনভূঞায় বজ্রাঘাতে তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) সোনাগাজীর চরচান্দিয়ার পূর্ব বড়ধলি গ্রাম, চর সোনাপুর গ্রাম এবং দাগনভূঞার আলাইয়ারপুর গ্রামে এসব ঘটনা ঘটে। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ঔক্য সিং বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।
নিহতরা হলেন- সোনাগাজীর চরচান্দিয়ার পূর্ব বড়ধলি গ্রামের আবদুল হাদির ছেলে মো. মামুন (৩০),চর সোনাপুর গ্রামের বাসিন্দা আবুল বাশার (৫৫) এবং দাগনভূঞার আলাইয়ারপুর গ্রামের মজিবুল হকের ছেলে ফকির আহম্মদ (৩২)।
ঔক্য সিং জানান, ফকির মাছ ধরতে গিয়ে ও মামুন বাসায় ফেরার পথে বজ্রাঘাতে আহত হয়ে মারা যান। তবে আবুল বাশারের ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
/এমএ/