মোহাম্মদ হোসেন (১২) ওই গ্রামের ইসমাইল ফকিরের ছেলে ও পাকিয়াবো সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
কড়িহাতা ইউনিয়ন পরিষদের সদস্য সাফির উদ্দিন বাংলা ট্রিবিউনকে জানান, বাড়ির পাশের জলাশয় থেকে মাছ ধরে ফেরার পথে বজ্রাঘাতে শিশুটি গুরুতর আহত হয়ে পড়েছিল। বৃষ্টি শেষে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইসমত আরা বাংলা ট্রিবিউনকে বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
/এনআই/