৮টি সোনার বারসহ একজন আটক

সোনার বারচট্টগ্রাম নগরীর কর্ণফুলী এলাকা থেকে ৮টি সোনার বারসহ রাজিব ধর (২৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ জুন) জুমার নামাজের পর ওই এলাকার মইজ্জারটেক চেক পোস্টে তল্লাশি চালিয়ে তার নিকট থেকে ওই সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার পরিমাণ এক কেজি ৩২৮ গ্রাম।
আটক রাজিব ধর চকরিয়া উপজেলার পাইনখালি ইউনিয়নের অভিমান ধরের ছেলে বলে জানায় পুলিশ।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ‘রাজিব ধর চকরিয়া থেকে সোনা এনে নগরীর হাজারী গলি এলাকায় নিয়ে যাচ্ছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে মইজ্জারটেক চেক পোস্টে পুলিশ আগে থেকে অবস্থান নেয়। পরে তল্লাশি চালিয়ে তার নিকট থেকে সোনার বার উদ্ধার করা হয়।
ওসি বলেন, ‘এ ঘটনায় চোরাচালান আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় রাজিব ধরকে গ্রেফতার দেখানো হয়েছে।

/এসএমএ/