ময়মনসিংহ ট্রাফিক বিভাগের পরিদর্শক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘এপ্রিল মাসে সড়ক সংস্কারের জন্য সড়ক বিভাগের কাছে চিঠি দেওয়া হয়। কয়েক দিন আগে টোলপ্লাজা থেকে চায়নামোড় হয়ে শম্ভুগঞ্জের কিছু অংশ সংস্কার করা হয়। গেল কয়েক দিনের অতি বৃষ্টিতে শম্ভুগঞ্জ বাজার এলাকার তিন রাস্তার মোড় সড়কটি ভেঙে ডোবানালায় রূপ নিয়েছে। গত এক সপ্তাহ আগে থেকেই প্রতিদিন এখানে যানজটের সৃষ্টি হচ্ছে। যানজট ছাড়াতে ট্রাফিক পুলিশ সদস্যদের এখনই সমস্যা হচ্ছে। সড়ক সংস্কার করা না হলে ঈদে তীব্র যানজটের কবলে পড়বে যাত্রীরা।
বাসের যাত্রী নেত্রকোনার গৃহবধূ খালেদা পারভিন বলেন, শম্ভুগঞ্জ বাজার থেকে চায়নামোড় হয়ে ব্রিজের আগ পর্যন্ত সড়কের অবস্থা বেশি খারাপ।’
ময়মনসিংহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সড়ক বিভাগের কর্মকর্তারা সড়ক সংস্কারে দিন-রাত কাজ করে যাচ্ছে। ঈদের আগেই সংস্কার কাজ শেষ হবে।’
/এনআই/