লালমনিরহাটের পাটগ্রাম উপজেলাধীন বুড়িমারী স্থলবন্দর দিয়ে আজ ২৩ জুন শুক্রবার থেকে টানা ৯ দিন সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আসন্ন ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের এক যৌথ সভায় গত ১৫ জুন এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকে আগামী ২৩ জুন থেকে ১ জুলাই পর্যন্ত সব ধরনের পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্তের একটি চিঠি বুড়িমারী কাস্টমস, স্থলবন্দর কর্তৃপক্ষ ও স্থানীয় ব্যবসায়ীদের কাছে পৌঁছানো হয়েছে।
যদিও কাস্টমস ও স্থলবন্দর অফিস ২৮ জুন থেকে খোলা থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের উপ- পরিচালক (ডিডি) মনিরুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।
বুড়িমারী কাস্টমস সহকারী কমিশনার ( এসি) মোস্তাফিজুর রহমান বলেন, ২৩ জুন থেকে ১ লা জুলাই পর্যন্ত আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।
/টিএন/