আসামিদের মধ্যে সুন্দরগঞ্জ উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মশিউর রহমান বর্তমানে দিনাজপুর জেলার নাবাবগঞ্জ উপজেলায় কর্মরত।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে দুর্নীতি দমন কমিশন (দুদুক) রংপুর অঞ্চলিক কার্যালয়ের সহকারী উপ-পরিচালক মোজাহার আলী বাদি হয়ে এ মামলা দায়ের করেন। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, গত অর্থবছরে সুন্দরগঞ্জ উপজেলার (২০১৫-২০১৬) গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকারি অর্থ বরাদ্দ বিভিন্ন প্রকল্পের অনুকূলে হয়। এসব প্রকল্পের আওতায় সুন্দরগঞ্জ উপজেলার শহর ও ইউনিয়ন পর্যায়ের রাস্তাঘাট, স্কুল-কলেজ ও ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারের জন্য বরাদ্দ দেওয়া হয়। কিন্তু অধিকাংশ প্রকল্পে কোনও কাজ না করে অর্থ উত্তোলন করে আত্মসাত করা হয়। এছাড়া অনেক প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে।
মো. আতিয়ার রহমান আরও জানান, প্রকল্পগুলোতে অনিয়ম-দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে প্রকৌশলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ও সংশ্লিষ্ট প্রকল্পের সভাপতিসহ ৮ জনের বিরুদ্ধে আলাদা ছয়টি মামলা দায়ের করে দুদক। মামলার আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে বলে জানান তিনি।
/এসএমএ/