নড়াইলে পুলিশি অভিযানে আটক ৩৮

নড়াইলনড়াইল জেলায় বিশেষ অভিযানে চার জুয়াড়ি ও দুই মাদক ব্যবসায়ীসহ ৩৮ জনকে আটক করেছে পুলিশ। অভিযানে ১০০ গ্রাম গাঁজা, ১০ পিচ ইয়াবা ও জুয়া খেলার সরঞ্জামসহ নগদ টাকা উদ্ধার হয়েছে।
জেলা পুলিশের কন্ট্রোলরুম সুত্রে জানা গেছে, শুক্রবার (৩০ জুন) সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় জেলার চার থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে নড়াইল সদর থানায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি ও দুই মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ১০ জন, কালিয়া থানায় চার জুয়াড়ি ও আমতলা গ্রামে সংঘর্ষের ঘটনায় ৯ জনসহ বিভিন্ন ঘটনায় ১৬ জন, লোহাগড়া থানায় সাত জন ও নড়াগাতী থানায় পাঁচ জনকে আটক করে পুলিশ।
নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, নড়াইল জেলাকে মাদকমুক্ত করতে এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযানে এদেরকে আটক করা হয়।
/এসএমএ/