মাহবুবুর রহমান বলেন, ‘ধামরাইয়ে চারশ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের মেলা ও রথযাত্রায় জঙ্গি হামলার আশঙ্কা থেকেই এই প্রথম বেশি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এই আশঙ্কা থেকে এর আগে রথযাত্রার মেলা বাতিল করা হয়েছিল। জঙ্গি হামলার আশঙ্কায় রথ উৎসবে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। রথযাত্রার এলাকায় র্যাবের ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিটও রয়েছে।’
নিরাপত্তার কারণে রবিবার (২ জুলাই) রাতে রথের মেলা বন্ধ করে দেয় ধামরাই থানা পুলিশ। ওই এলাকার দোকানপাট ও বাজার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এর প্রতিবাদে সন্ধ্যায় ধামরাই বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে উল্টো রথযাত্রা বন্ধের ঘোষণা দেন আয়োজকরা। ওই রাতেই পুলিশ ও স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে তাদের দফায় দফায় বৈঠক শেষে আগের ঘোষণা অনুযায়ী সোমবার যথাসময়ে উল্টো রথ টানার সিদ্ধান্ত হয়।
পুলিশ জানায়, ধামারাইয়ে রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। এ কারণেই রথের মেলা বন্ধ করে দেওয়া হয়। সোমবার রথযাত্রার এলাকায় এক হাজারেরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়। রথ উৎসব এলাকায় যাওয়ার বিভিন্ন সড়কে বসানো হয়েছে একাধিক চেকপোষ্ট। বেড়াতে আসা মানুষজনের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। র্যাব সদস্যদের পুরো এলাকাজুড়ে টহল দিতেও দেখা গেছে। র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি দলও রয়েছে মেলায়। ডগ স্কোয়াড দিয়েও রথযাত্রার পুরো এলাকায় বার বার তল্লাশি চালানো হয়েছে।
/এএম/এসএমএ/
আরও পড়ুন
আ. লীগের দুই গ্রুপের দ্বন্দ্বে রঙ হারালো উল্টো রথযাত্রা উৎসব