বৃহস্পতিবার (৬ জুলাই) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত্র প্রজ্ঞাপন জারি করা হয়।
উপসচিব মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মেয়র অধ্যাপক এমএ মান্নান দায়িত্ব পালনকালে সিটি কর্পোরেশনের ত্রাণ ও দরিদ্র তহবিলের আয় কোনও ব্যাংক হিসাবে না রেখে নিয়মবহির্ভুতভাবে ক্যাশ ইন হ্যান্ড হিসেবে হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়ার কাছে রাখেন।
তারা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও অপরাধমূলক বিধিভঙ্গ ও টাকা গ্রহীতার স্বাক্ষরবিহীন ৯৯৯টি ভুয়া ভাউচার সৃজন করে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯ লাখ এক হাজার ৮৪৮ টাকা আত্মসাৎ করেন। এ মর্মে দুর্নীতি দমন কমিশন (দুদক) গত বছরের ১২ জুন জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গত ১২ জানুয়ারি গাজীপুরের বিশেষ জজ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে ১৮ জানুয়ারি ওই অভিযোগপত্রটি ওই আদালতে গৃহীত হয়। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয় মেয়র অধ্যাপক এমএ মান্নান ও হিসাব রক্ষণ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করে।
যাত্রীবাহীবাসে পেট্রলবোমা হামলা মামলায় ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মান্নানকে ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেফতার করা হয়। প্রায় ২৮ মাস কারাগারে ছিলেন তিনি। এরপর আইনি লড়াইয়ে বিজয়ী হয়ে আদালতের পূর্ণাঙ্গ রায়ের কপি নিয়ে তিনি ফের মেয়রের দায়িত্ব নেন গত ১৮ জুন। এরপর মাত্র কয়েক দিনের মাথায় বৃহস্পতিবার (৬ জুলাই) তাতে বরখাস্ত করলো স্থানীয় সরকার বিভাগ।
২০১৩ সালের ৬ জুলাই নবগঠিত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রথম মেয়র হিসেবে নির্বাচিত হন।
/এসএমএ/