ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ এ তথ্য জানান।
নিহত সুমন হোসেন সদর উপজেলার খুলুল বেড়বাড়ী গ্রামের আরজ মন্ডলের ছেলে।
ওসি এমদাদুল হক শেখ জানান, বিকালে ঝিনাইদহ থেকে একটি ট্রাক মাগুরা যাচ্ছিল। পথে হাটগোপালপুর বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে নসিমন চালক সুমন গুরুতর আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
/এনআই/