গাজীপুরের শ্রীপুরে ধানক্ষেতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে নুরুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়ির পাশের কৃষি জমিতে কাজ করার সময় নুরুল ইসলাম এ দুর্ঘটনার শিকার হন। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত কৃষক উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজ মাওনা গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে।
গাজীপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য জাকির হোসেন জানান, স্থানীয় আব্দুল খালেকের পোল্ট্রি খামারের বিদ্যুতের তার কৃষক নুরুল হকের জমিতে পড়ে ছিল। শনিবার সকালে নুরুল হক তার জমিতে কাজ করতে গিয়ে ওই তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান।
এসআই নাজমুল হক বলেন, ‘বিদ্যুতের তারে জড়িয়ে কৃষকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। কোনও অভিযোগ না থাকায় নিহতের লাশ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
/এমএ/