ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণের আগে মাদ্রাসা মাঠে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার সভাপতি আব্দুর রউফ সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লালপুর-বাগাতিপাড়া আসনের সাংসদ অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাউথ ইস্ট ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক এম কামাল হোসেন, ব্যাংকের ডিএমডি প্রীতিশ কুমার সরকার, জেলা পরিষদের সদস্য আব্দুল্লা হেল সাফি টুকু প্রমুখ।
আলোচনা শেষে ছাত্রীদের মধ্যে সাইকেল হস্তান্তর করেন অতিথিরা।
আরও পড়ুন-
সারিয়াকান্দিতে পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার ওপরে
/টিআর/