দাবি না মানলে কর্মবিরতির হুমকি নৌযান শ্রমিকদের

নৌযান ধর্মঘটবন্ধ তেলবাহী জাহাজ চালু ও ১৬ শ্রমিকদের মুক্তিসহ ২১ দফা দাবি আদায়ে আন্দোলনে নামছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। আগামী ২৩ জুলাইয়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে পরদিন ২৪ জুলাই থেকে লাগাতার কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।  রবিবার (৯ জুলাই) বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বাহারুল ইসলাম মংলা উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর দফতরে স্মারকলিপি পেশ করার পর আল্টিমেটাম দিয়ে এ আন্দোলনের ঘোষণা দেন।

এর আগে বাংলাদেশ নৌযান শ্রমিকরা মংলা শহরে দাবী আদয়ে বিক্ষোভ মিছিল করেন। পরে শহরের শ্রমকল্যাণ রোডে লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের কার্যালয়ের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তরা বলেন, ‘বন্ধ তেলবাহী জাহাজ চালু, ভারত ও বাংলাদেশের  কারাগারে বন্দি ১৬ নৌযান শ্রমিকদের মুক্তি, মেরিন আইনের সঠিক বাস্তবায়ন, পরীক্ষাসহ কর্তৃপক্ষের সব ধরনের অনিয়ম-দূর্নীতি বন্ধ ও নৌ-পথের নিরাপত্তাসহ ২১ দফা দাবি বাস্তবায়ন না করা হলে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’

 এ সময় বক্তব্য রাখেন সংগঠনের নেতা বাহারুল ইসলাম, আবুল কাশেম মাষ্টার আনোয়ার হোসেন চৌধুরী, নুরুল হুদা, জাফর মাষ্টার প্রমুখ।

/এসএমএ/

আরও পড়ুন

নৌযান ধর্মঘটে ৫ দিনে মংলা বন্দরে ক্ষতি ৫ কোটি টাকা