টেকনাফে রোহিঙ্গা জঙ্গি গ্রেফতার

 


টেকনাফে গ্রেফতার রোহিঙ্গা জঙ্গি 

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা জঙ্গি সংগঠন সলিডারিটি অর্গানাইজেশন অব রোহিঙ্গা’র (আরএসও )সদস্য দোস মোহাম্মদকে (৩৫)গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় টেকনাফ উপজেলার মুচনী নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার দোস মোহাম্মদ মুচনী রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের জমির হোসেনের ছেলে এবং তার এমআরসি নং-৪৫৯৫০, শেড নং-৮৩৭।

টেকনাফ থানার ওসি মো. মাঈন উদ্দিন খান জানান, জঙ্গি সংগঠন আরএসও ’র গোপন বৈঠক হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উপ-পুলিশ পরিদর্শক আব্দুর রহিম ও সহকারী
উপ-পুলিশ পরিদর্শক সানোয়ারের নেতৃত্বে এক দল পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ
সংগঠন আরএসও’র সদস্য দোস মোহাম্মদকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র লুট, হত্যা চেষ্টা, ডাকাতি, মাদক ও অপহরণ সহ ১২টির বেশি মামল আছে।

 

আরও পড়তে পারেন: একশ’ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ আটক চার