বগুড়া শহরে ড্রেনের বেহাল দশায় জলাবদ্ধতা





বগুড়া শহরের সাতমাথায় জলাবদ্ধতা। ছবি- প্রতিনিধিবগুড়ায় মঙ্গলবার সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রবল বর্ষণে গুরুত্বপূর্ণ সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে জনগণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় আবহাওয়া অফিসের বেলুন মেকার আবদুর রউফ জানান, মঙ্গলবার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত ৪০.০২ মিলিমিটার এবং বেলা ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ২৭.০৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সকাল ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মোট ৬৭.০৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এটি এ মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত। মঙ্গলবার সর্বোচ্চ ২৭.০৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

বগুড়া শহরের বাদুড়তলা প্রেসপট্টি এলাকায় জলাবদ্ধতা। ছবি- প্রতিনিধিপৌরবাসীর অভিযোগ শহরের অধিকাংশ ড্রেনের বেহাল দশার কারণে বৃষ্টি শুরুর পর থেকে শহরের কেন্দ্রস্থল সাতমাথা, কবি নজরুল ইসলাম সড়ক, টিনপট্টি, বাদুড়তলা, প্রেসপট্টি, স্টেশন এলাকার সড়কগুলো জলমগ্ন হয়ে পড়ে। ড্রেনের ময়লা পানি সড়কে চলে আসে। এতে ওইসব সড়কে খুব কষ্টে যানবাহন ও জনগণকে চলাচল করতে হচ্ছে।

শহরের বড়গোলার ব্যবসায়ী খোকন, মোত্তালেব ও কাউয়ুম জানান, ‘ড্রেনগুলো পরিষ্কার না থাকায় পানি নামতে পারছে না। ফলে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।’

/এনআই/