মহাসড়কে পরিবহনে চাঁদাবাজি বন্ধের দাবি





Narayanjangঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় বিভিন্ন পরিবহনে চাঁদা উত্তোলন বন্ধের দাবিতে থানায় লিখিত অভিযোগ করেছেন আন্তঃজেলা বাস মালিকরা। মঙ্গলবার (১১ জুলাই) বিকালে সায়েদাবাদ আন্তঃজেলা ও নগর বাস টার্মিনাল বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সোনারগাঁও থানার উপ-পরিদর্শক ইমাম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।







অভিযোগে উল্লেখ করা হয় সোনারগাঁওয়ের কিছু সন্ত্রাসী সায়েদাবাস টার্মিনাল থেকে ছেড়ে আসা পূর্বাঞ্চলীয় রুটের কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, দাউদকান্দি, লক্ষ্মীপুর, হোমনাসহ আরও বিভিন্ন এলাকার বাস মিনিবাস থেকে চাঁদা আদায় করছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ডে মালিক সমিতির নামে প্রতিটি গাড়ি থেকে ৫০-১০০ টাকা করে চাঁদা আদায় করছে। বিষয়টি পূর্বে থানায় অবগত করার পর চাদাঁবাজি বন্ধ হয়। কিন্তু ৩ জুলাই থেকে আবারও এই পয়েন্টে চাদাঁবাজি শুরু করে সন্ত্রাসীরা। কোনও পরিবহন স্টাফ চাঁদা দিতে অস্বীকার করলে মারধর করে তাদের পুরো ক্যাশ ছিনিয়ে নেয় চাঁদাবাজরা।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের জানান, ‘ইতোমধ্যে অনেক চাদাঁবাজকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

/এনআই/