এসআই মিজান জানান, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রেল পুলিশের তরফ থেকে একটি মামলা করা হয়। নিহত মুন্নু খানের লাশের সুরতহাল রিপোর্টের পর তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুন্নু খান রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাবার সময় ফরিদপুর থেকে রাজবাড়ীগামী ট্রেনটি হুইসেল দিলে সে মাথা ঘুরে রেললাইনে পড়ে যায়। এসময় দ্রুত গতির ট্রেনটি তার শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত মুন্নু খানের বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাঙ্গালকান্দা গ্রামে। সে চিকিৎসার জন্য ফরিদপুরের অম্বিকাপুর বটতলাস্থ মেয়ের জামাই বাড়িতে বেড়াতে এসেছিল বলে জানায় নিহতের স্বজনেরা।
/এনআই/