সিলেটের এমসি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর





সিলেট এমসি কলেজে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষসিলেটের এমসি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এসময় ছাত্রাবাসের ৪ এবং ৫ নম্বর ব্লকের রুমগুলোর গ্লাস, দরজা-জানালা ভাঙচুর করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। সিলেট এমসি কলেজে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ

ওসি জানান, বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ১০টায় এ ঘটনা ঘটেছে। তিনি জানান, বুধবার (১২ জুলাই) রাত থেকেই তারা মহড়া দিচ্ছিল।সিলেট এমসি কলেজে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ
উল্লেখ্য, শনিবার (৮ জুলাই) ছিল সিলেটের ঐতিহ্যবাহী মুরারী চাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাস পোড়ানোর মামলার পাঁচ বছর। আজ ১৩ জুলাই আবারও সংঘর্ষের ঘটনা ঘটলো।সিলেট এমসি কলেজে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ
/এনআই/