এরমধ্যে ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি, ঝুনাগাছচাপনী, খালিশাচাপনী, পূর্ব ছাতনাই, গয়াবাড়ি, টেপাখড়িবাড়ি ইউনিয়নের দুই হাজার ৫শ পরিবারে জন্য ৫০ মেট্রিকটন চাল ও ৭০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।
আর জলঢাকা উপজেলার গোলমুণ্ডা, শৌলমারী ও ডাউয়াবাড়ি ইউনিয়নের ৫শ ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য ৩০ মেট্রিক টন চাল ও ৩০ হাজার টাকা রয়েছে।
জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা এ টি এম আখতারুজ্জামান এসব তথ্য জানান।
এর আগেও ওই দুই উপজেলায় ৪০ মেট্রিক টন চাল ও ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এরমধ্যে ডিমলা উপজেলায় ২৫ মেট্রিক টন চাল ৩৫ হাজার টাকা এবং জলঢাকায় ১৫ মেট্রিক টন চাল ও ১৫ হাজার টাকা দেওয়া হয়।
জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা এ টি এম আখতারুজ্জামান বলেন, ‘ওই দুই উপজেলায় বন্যাদুর্গত মানুষের জন্য আরও ৮০ মেট্রিক টন চাল ও এক লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।’
/এসএমএ/