ঠাকুরগাঁওয়ে ৪ ইউনিয়নের নির্বাচনের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ২টি ও বিএনপি ২টিতে জয়লাভ করেছে। রাণীশংকৈল উপজেলার ৩টি এবং হরিপুর উপজেলার ১টি ইউনিয়নে এই নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। বেসরকারি ফলাফল অনুযায়ী রানীশংকৈলের হোসেনগাঁও ও নন্দুয়ায় বিএনপি প্রার্থীরা এবং একই উপজেলার বাচোর ও হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীরা জয়লাভ করেন। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৪ জন, সাধারণ সদস্য পদে ১০৮ জন এবং নারী সদস্য পদে ৩৬ জন প্রার্থী প্রতিদন্দ্বিতা করেছিলেন। চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থীদের মধ্যে রাণীশংকৈলের হোসেনগাঁও এ মাহবুব ইসলাম ও নন্দুয়ায় জমিরুল ইসলাম এবং আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছেন রাণীশংকৈলের বাচোর ইউনিয়নে জীতেন্দ্রনাথ ও হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নে পাভেল তালুকদার। নির্বাচিত হয়েছেন।
রাণীশংকৈল উপজেলার ৩টি ইউপি তে ইউএনও খন্দকার নাহিদ আলম ও হরিপুরের আমগাঁওয়ে জেলা নির্বাচনী কর্মকর্তা সাইদুর রহমান রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
/টিএন/