সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিহত সাহিনুর রশিদ জিমি খুলনা জেলার পাইকগাছা উপজেলার বাসিন্দা। ৩৩তম বিসিএস এ উত্তীর্ণ হয়ে জাতীয় রাজস্ব বোর্ডে যোগদান করেন তিনি।
ওসি মীর খায়রুল কবির বলেন, ‘সহকারী কর কমিশনার সাহিনুর শহরের গাজিপুর রোডের সরকারি কোয়ার্টারে পরিবার নিয়ে থাকতেন। পারিবারিক কলহের জের ধরে নিজ কক্ষে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য পুলিশ ঘটনার তদন্ত করছে।’
এদিকে, খেবর পেয়ে নিহতের মা ও বড় ভাই সেনা কর্মকর্তা হেলিকপ্টার যোগে শুক্রবার ১১ টার দিকে ভোলা আসেন। ভোলার সিভিল সার্জন ডা. রথিন্দ্রনাথ রায় জানান, ময়না তদন্তের পর লাশ তার মা ও বড় ভাই সেনা কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে ।
/এসএমএ/