ওসি ইসমাইল হোসেন জানান, ‘জানালার গ্রিলটি ভেঙে পড়লে এই মৃত্যুর ঘটনা ঘটে। শিশুটি এতিম। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়।’
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক মাস ধরে নেত্রকোনা জেলার সদর থানার গহর নগর এলাকার শাহীদা বেগম ও তার ছেলে জহিরুল ইসলাম বরপা বাগান বাড়ি এলাকার মুকুল আহমেদের বাড়িতে ভাড়ায় থাকছেন। শুক্রবার জহিরুল ইসলাম জুমার নামাজ পড়তে বাগান বাড়ি জামে মসজিদে যায়। সে মসজিদ ভবনের ওপরে ওঠার সিঁড়ির পাশে বসে। নামাজ পড়া অবস্থায় হঠাৎ মসজিদের তৃতীয় তলা থেকে জানালার লোহার গ্রিল ভেঙে পড়ে জহিরুলের ওপর। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
/এনআই/