জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নব কুমার চৌধুরী জানিয়েছেন, জামালপুরের বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি ৮ সেন্টিমিটার কমে শনিবার সকালে বিপদসীমার ৭৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। শুক্রবার একই পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ৮৭ সেন্টিমিটার ওপরে ছিল। ২৪ ঘণ্টায় পানি কমেছে ৮ সেন্টিমিটার।
জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল সাবরিন জানিয়েছেন, বন্যা দুর্গত মানুষের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে শনিবার নতুন করে ২০০ মেট্রিক টন চাল, নগদ আড়াই লাখ টাকা ও ২ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ করা হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. মোশায়ের-উল-ইসলাম জানিয়েছেন, জেলায় ৭৭টি মেডিক্যাল টিম কাজ করছে।
/এসএসএ/ এপিএইচ/