শনিবার (১৫ জুলাই) বিকালে থানচির জীবন নগরের সবচেয়ে নব নির্মিত পর্যটন কেন্দ্র ‘নীল দিগন্ত’ এর উদ্বোধনের সময় জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক এই মন্তব্য করেন।
জেলা প্রশাসক বলেন, ‘আমরা এখানকার সুন্দর দৃশ্যগুলোকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য এই পর্যটন স্পটগুলো স্থাপন করেছি। বিশেষ করে পর্যটকদের সুযোগ সুবিধা দেওয়া এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও বেশি গতিশীল করার জন্য এই পর্যটন কেন্দ্রগুলো গড়ে তোলা হচ্ছে।’
তিনি বলেন, ‘বান্দরবানের অর্থনীতির প্রধান উৎসই হচ্ছে পর্যটন। পর্যটনকে যত বেশি আর্কষণীয় করা যাবে, পর্যটকদেরকে যত বেশি সুযোগ-সুবিধা দেওয়া যাবে, ততই এ এলাকায় পর্যটকদের আগমন বাড়বে। সে লক্ষ্যেই আমরা এখানে পর্যটন কেন্দ্র গড়ে তুলছি। ’
তিনি আরও বলেন, ‘এখানে যে সব স্থান খুবই আকর্ষণীয় এবং চারদিকের দৃশ্য দৃষ্টিগোচর হয়, সে সব স্থান যাতে করে পর্যটকরা উপভোগ করতে পারেন, সে লক্ষ্যেই উপজেলা ও জেলা প্রশাসন এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের সহায়তায় আমরা আজ ‘নীল দিগন্ত’ পর্যটন কেন্দ্রটিকে নতুনভাবে গড়ে তুলেছি। ’
এসময় তিনি ডিম পাহাড়, নাফা কুম এবং রেমাক্রী এসব স্থানগুলোতেও সরকারি সহায়তার মাধ্যমে পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনার কথা জানান। আর এর ফলে পর্যটকরা নিরাপদে এবং স্বল্প ব্যয়ে পর্যটন কেন্দ্রগুলো উপভোগ করতে পারবেন বলেও তিনি মনে করেন।
এ সময় বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মফিদুল আলম, থানচি উপজেলা চেয়ারম্যান ক্যাহ্লাচিং মার্মা, পর্যটনের দায়িত্বে থাকা নেজারত ডেপুটি কালেক্টর হোসাইন মোহাম্মদ আল মুজাহিদসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
/এপিএইচ/