বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া সীমান্ত থেকে ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। ছবি- প্রতিনিধিবেনাপোল পোর্ট থানার গাতিপাড়া সীমান্ত থেকে ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রবিবার (১৬ জুলাই) ভোরে অভিযান চালিয় ভারত থেকে আসার সময় তাদেরকে আটক করা হয়। আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মনির হোসেন এ তথ্য জানান। তিনি জানান, ‘অবৈধভাবে পাসপোর্ট ও ভিসা ছাড়া ভারত থেকে আসার সময় তাদেরকে আটক করা হয়।’
আটকরা হলো মুন্নি (২৫), কাজল (৩০), আল আমিন (২৭), ছগির মুন্সি (২৮), নিপু (২৭), কুলসুম (২২), শেফালী (৫০), শাকিল (২), মমিন (৪) ও মিম (২)।
সুবেদার মনির হোসেন জানান, ‘আটক ১০ জনের বাড়ি খুলনা, বাগেরহাট ও মোড়েলগঞ্জের বিভিন্ন এলাকায়। তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে বিজিবি।’
/এনআই/